October 4, 2026, 8:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোতে মঙ্গলবার ইসরায়েলি দূতাবাসের বাইরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে দেশটির সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শনকালে এই সংঘর্ষ হয়। এএফপি সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মেক্সিকো সিটির লোমাস ডি চ্যাপুলটেপেক এলাকায় অবস্থিত কূটনৈতিক কমপ্লেক্সের বাইরে মুখোশ পরিহিত কতিপয় বিক্ষোভকারী তাদের পথ আটকে রাখা দাঙ্গা পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সেখানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
‘রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে’ প্রায় ২শ’ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রায় ৩০ জন বাধা অতিক্রম করে ইসরায়েলি দূতাবাস মিশনে পৌঁছানোর চেষ্টা করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, রাফাহ শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন প্রাণ হারায়।



Our Like Page