November 28, 2026, 9:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত না করা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্টে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা তাদের যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত না হয় তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিসি বেইজিংয়ে আরব নেতা এবং চীনা কর্মকর্তাদের একটি ফোরামকে বৃহস্পতিবার এই কথা বলেন।
সিসি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা প্রদান এবং ইসরায়েলি অবরোধের অবসানের জন্য আহ্বান জানাচ্ছি।’
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করার’ আহ্বান জানান।
চীন এই সপ্তাহে সিসি এবং অন্যান্য আরব নেতাদের একটি ফোরামের জন্য উদ্যোগ গ্রহণ করছে যেখানে গাজার যুদ্ধ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী বুধবার গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তে কৌশলগত ফিলাডেলফি করিডোরের ‘অপারেশনাল নিয়ন্ত্রণের’ পাশাপাশি গাজা ও মিশরের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পর সিসি এই মন্তব্য করেছেন।
ইসরায়েলি বাহিনী ৭ মে মিশরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক সপ্তাহ পরে যখন সুদূর-দক্ষিণ গাজা শহরে তাদের স্থল আক্রমণ শুরু করে তখন এই সীমান্ত এলাকার দখল নেয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page