October 4, 2026, 8:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় আরও ৭ মাস যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধ আরও ৭ মাস হামলা চলবে বলে সর্তক করেছে ইসরায়েল। এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান তাচি হানেগবি।

তিনি বলেন, হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে আরও অন্তত সাত মাস যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে সম্প্রতি জমা দেয়া পরিকল্পনার তথ্যের বরাতে এমনটা জানান তিনি।

তাচি হানেগবি বলেন, এই পরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে। ২০২৪ সালকে সংঘাতের বছর হিসেবে ধরা হয়েছে। এখন পঞ্চম মাস চলছে উল্লেখ করে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে বলে জানান তিনি।

এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৫ জন নিহত এবং আরও ৩৮৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গেল ৭ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।



Our Like Page