October 4, 2026, 7:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের কারণে মানুষর বাস্তুচ্যুত হওয়ার সংখ্যা বৃদ্ধির পাওয়ায় নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘের ক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধ ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যাপী ১১৪ মিলিয়ন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
‘পরের মাসে, আমরা সেই সংখ্যাটি আপডেট করব। এই সংখ্যা আরও বেশি হবে’ এই কথা উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি নিরাপত্তা পরিষদকে বলেছেন, অক্টোবরে তার শেষ হিসাব প্রকাশের পর থেকে এই বিষয় নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
‘সাত মাস পেরিয়ে গেছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। কার্যত পরিস্থিতি আরও খারাপ হয়েছে’ এই কথা উল্লেখ করে গ্রান্ডি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক কর্মীদের ওপর চাপ বেড়েছে।
গ্রান্ডি গাজা, ইউক্রেন, সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মিয়ানমার এবং ‘অন্য অনেক জায়গায়’ হাজার হাজার মানুষ নিহতের কথা ইঙ্গিত করেছেন।
দীর্ঘ সময় ধরে এর ভেটো-প্রদানকারী স্থায়ী সদস্যদের মধ্যে উত্তেজনা ও বিভক্তির কথা তুলে ধরে নিরাপত্তা পরিষদের সমালোচনা করে তিনি বলেন, ‘বাকবিতন্ডার মানে হল যে আপনি সমস্যার সমাধানের পরিবর্তে বিশ্বজুড়ে বিশৃঙ্খলার বৃহত্তর তর্কাতর্কির সভাপতিত্ব চালিয়ে গেছেন।’



Our Like Page