August 17, 2026, 5:58 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চীনকে যুদ্ধের হুঁশিয়ারি দিলো ফিলিপাইন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ‘রেডলাইন’ অতিক্রম না করতে চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

গত শুক্রবার ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, ‘দক্ষিণ চীন সাগরের রেডলাইন অতিক্রম করে চীন যদি ফিলিপাইনের কোনও নাগরিকের প্রাণহানি ঘটায়, ফিলিপাইন এটিকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং চীনকে কঠোর জবাব দেওয়া হবে।’

সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সামিটে বক্তব্য দেওয়ার সময় মার্কোস আরও বলেন, ‘চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ফিলিপাইন পাল্টা পদক্ষেপ নেবে।’

মার্কোসের এমন হুঁশিয়ারির জবাবে চীনের একজন সামরিক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, ‘দুর্ঘটনাক্রমে কোনও হতাহতের ঘটনায় কেউ যদি যুদ্ধের সূত্রপাত করতে চায়, তাহলে আমি মনে করি তারা যুদ্ধবাজ।’

দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

ফিলিপাইনের সঙ্গে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে। ফলে ফিলিপাইন কোনও কারণে আক্রমণের শিকার হলে আমেরিকা তাকে রক্ষায় এগিয়ে আসবে। এরইমধ্যে ওয়াশিংটন বলেছে, এশিয়ার মিত্র রাষ্ট্রদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে আমেরিকা। এ কারণে সামরিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়লে তা চীন ও আমেরিকার মধ্যে অচলবস্থা তৈরি করতে পারে।

এদিকে ফিলিপাইনও নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনেছে।

শুক্রবার সিঙ্গাপুরের নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি। কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page