October 4, 2026, 6:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ায় আবর্জনাবোঝাই আরও শত শত বেলুন পাঠাল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া ফের আবর্জনাবোঝাই বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া এক রাতেই আবর্জনাবোঝাই আরও প্রায় ৬০০ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আবর্জনাবহনকারী বেলুনগুলো নেমে আসে। এসব বেলুনে সিগারেটের ফেলে দেওয়া টুকরো, কাপড়, বাতিল কাগজ এবং প্লাস্টিকের আবর্জনা ছিল বলে রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলনগুলো কোথা থেকে উড়ে আসছে, সামরিক বাহিনী তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করেছে। বেলুনগুলোর নিচে ঝুলছিল আবর্জনার ব্যাগ।

এর আগেও গত বুধবার উত্তর কোরিয়া কয়েকশ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায়। সেইসব বেলুনের মধ্যে পয়োঃবর্জ্যের মত আবর্জনাও ছিল। সেইসময় উত্তর কোরিয়া উপহাস করে বলেছিল, সেসব তাদের ‘আন্তরিকতার উপহার’।

উত্তর কোরিয়ার এমন কার্যকলাপে বেশ চটেছে দক্ষিণ কোরিয়া। দেশটি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছে।



Our Like Page