October 4, 2026, 5:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা বিশ্বকে ফের সতর্ক করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা বিশ্বকে ফের কড়া হুশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো চাইলে অন্য দেশকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা স্থাপনায় হামলা চালাতে পারে বলে সর্তক করেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার অস্ত্র সরবরাহের নিন্দা জানান পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, কেউ যদি রুশ ভূখণ্ডে হামলার জন্য অস্ত্র পাঠাতে পারে, তবে মস্কোরও একই অধিকার আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।

তিনি বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে যেকোন পদক্ষেপ নিতে পারে তার সরকার। সবকিছু ব্যবহারের সম্ভাবনা আছে উল্লেখ করে একে হালকাভাবে না নেয়ার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এরপর এই হুশিয়ারি দিলেন পুতিন।



Our Like Page