August 17, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কিয়েভে নতুন করে ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রশাসন নতুন করে ইউক্রেন সরকারকে প্রায় ২২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে। খবর তাস’র।

নতুন প্যাকেজের মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (এইচআইএমএআরএস) জন্য যুদ্ধাস্ত্র, এইচএডব্লিউকে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র, জ্যাভেলিন এবং এটি-৪ অ্যান্টি-আরমার সিস্টেম, ১৫৫ মিমি হাউইটজার, বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, ট্রেলার, টহল নৌকা এবং অন্যান্য খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে।
এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত বিলের একটি প্যাকেজ স্বাক্ষর করেন। প্যাকেজটি ছিল ৯,৫০০ কোটি ডলার মূল্যের। এই প্যাকেজে কিয়েভের জন্য ৬ হাজার ১শ’কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
রাষ্ট্র প্রধান এই বিলে স্বাক্ষর করার পরপরই পেন্টাগন ঘোষণা করে। তারা ইউক্রেনকে একশ’ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। এরপর ওয়াশিংটন কিয়েভকে ৪০ কোটি ডলার মূল্যের অস্ত্রের পরবর্তী প্যাকেজ বরাদ্দ করে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আবারো বলেছেন, ইউক্রেনে আরো অস্ত্র প্রেরণ সেখানের যুদ্ধ পরিস্থিতির কোন পরিবর্তন আনবে না বরং এতে সংঘাত আরো বাড়বে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page