August 17, 2026, 7:42 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিমান থেকে গাজার উত্তরাঞ্চলে খাদ্য ফেলছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার উত্তরাঞ্চলে রোববার মার্কিন কার্গো বিমান থেকে ১০ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে। ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর ফের তা ফেলা হলো। মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তার একেবারে জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্র পথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর গাজার মানুষের জীবন বাঁচতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে।’
এতে বলা হয়েছে, ‘এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় ১,০৫০ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে।’ এছাড়াও তারা গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
গাজা তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষক্ষী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তারা চরম ভোগান্তির মুখে পড়েছে।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ফলে এই যুদ্ধ শুরু হয়। ওই দিন হামাসের হামলায় ১,১৯৪ ইসরায়েলি নাগরিক নিহত হয়, যার বেশিরভাগই বেসামরিক ছিল।
এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৩৭,০৮৪ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page