October 4, 2026, 4:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার (১০ জুন) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, রামাল্লার কাছের একটি গ্রামে তাদের ওই কমান্ডারসহ চার যোদ্ধা নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।
হামাসের ওই কমান্ডারের নাম মোহাম্মদ জাবের আবদো। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে সহিংস বিক্ষোভ ও ইসরায়েলি গ্রেপ্তার অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ৫৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে তারা।

এছাড়া রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।



Our Like Page