October 4, 2026, 3:06 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

হুথির ক্ষেপণাস্ত্র হামলায় কার্গো জাহাজের নাবিক গুরুতর আহত : মার্কিন সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এডেন সাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এক নাবিক মারাত্মকভাবে আহত হয়েছে। পরে আমেরিকান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেছে। মার্কিন সামরিক বাহিনী এ জানিয়েছে।
হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এবং তারা বলেছে, তারা গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে।
হুথিদের এমন হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করলেও এক্ষেত্রে হতাহতের ঘটনা বিরল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে বলা হয়, ‘হুথিদের হামলায় পালাউয়ান পতাকাবাহী এম/ভি ভার্বেনা নামের জাহাজটিতে আগুন ধরে যায়। এতে একজন বেসামরিক নাবিক গুরুতর আহত হয়েছে। ক্রুরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জাহাজটির মালিক হচ্ছেন ইউক্রেনের নাগরিক।’



Our Like Page