October 4, 2026, 12:32 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অবস্থানরত কয়েক লাখ অভিবাসীকে স্বস্তি দিতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক, যাদের স্বামী বা স্ত্রীর আইনি মর্যাদা নেই তাদের স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেবে। পরে নাগরিকত্বের আবেদনও করতে পারবেন তারা।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ পাঁচ লাখ অভিবাসন প্রত্যাশীর জন্য কার্যকর হতে পারে।

নতুন এই পদক্ষেপে একজন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের নাগরিকের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে, তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

সেইসাথে তারা একটি অস্থায়ী ওয়ার্ক পারমিটও পাবেন। এই কর্মসূচি গ্রীষ্মের শেষেই চালু হবে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা।



Our Like Page