October 4, 2026, 12:30 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইসরায়েলি বাহিনীর। পাশাপাশি, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজার রাফা শহরে স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে নতুন করে বোমা হামলা চালিয়েছে তারা। এতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৩শ’ ৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ৮ মাস ধরে চলমান হামলায় আহত হয়েছেন প্রায় ৮৬ হাজার।

এদিকে, রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে।

এমন পরিস্থিতিতে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে কাজ করবে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

তবে, ছাড় দেবে না ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও। ইতোমধ্যেই তারা নতুন নতুন কৌশলে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরাইলি বাহিনীকে।



Our Like Page