November 28, 2026, 7:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি সেনা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩০ জুন) এই হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ।

এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে আইডিএফ।

দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহূর্মুহু রকেট ছুড়ছে হিজবুল্লাহ।

রোববারের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থি হিজবুল্লাহ। তারা জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে এটির জবাব দিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহও। যুদ্ধের শুরুর দিকে হিজবুল্লাহর হামলা অনেকটা সীমিত ছিল। কিন্তু গত দুই মাস ধরে এটির তীব্রতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েল হুমকি দিয়েছে হিজবুল্লাহ যদি এসব হামলা না থামায় তাহলে লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে তারা।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page