November 28, 2026, 7:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় অজগর সাপের পেটের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ায় অজগর সাপের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ বুধবার (৩ জুলাই) জানিয়েছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।

এটি এই প্রদেশে গত এক মাসে সাপের আক্রমণে কোনো মানুষ নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা।

সিরিয়াতি নামের ৩৬ বছর বয়সী ওই নারী গতকাল সকালে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হন। কিন্তু তিনি ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

সিরিয়াতির স্বামী আদিনসা বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার জুতা এবং প্যান্ট পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তিনি একটি বড় অজগরকেও দেখেন। যা রাস্তা থেকে ১০ মিটার দূরে অবস্থান করছিল। ওই সময় সাপটি জীবিত ছিল।

গ্রাম প্রধান লাইয়িং বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “সিরিয়াতির স্বামী দেখতে পায় সাপটির পেট অনেক বড়। তখন তার সন্দেহ বাড়ে। তিনি তখন সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীর সহায়তা চান। পেট কেটে সিরিয়াতির মরদেহ পাওয়া যায়।”

মানুষকে সাপের এমন আস্ত গিলে খাওয়ার ঘটনা খুবই বিরল। কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকজন মানুষকে সাপ এভাবে হত্যা করেছে।

গত মাসে এই প্রদেশের আরেকটি বিভাগে সাপের পেটের ভেতর নারীর মরদেহ পাওয়া গিয়েছিল।

গত বছর প্রদেশটির একটি গ্রামের বাসিন্দারা ২৬ ফুট লম্বা অজগর সাপকে পিটিয়ে মারেন। গ্রামবাসী দেখতে পান সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরুদ্ধ করে গিলে খাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page