August 18, 2026, 2:55 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় প্রতি ১০ জনের ৯ জনই বাস্তুচ্যুত : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা ৯ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। নিরলস এই হামলায় গাজা ইতোমধ্যেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, দেখা দিয়েছে মানবিক সংকট।

সংকট এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, গাজায় প্রতি ১০ জনের ৯ জনই হয়েছেন বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) একথা জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রতি ১০ জনের মধ্যে ৯ জন অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সংস্থা বুধবার জানিয়েছে।

ফিলিস্তিনি অঞ্চলে ওসিএইচএ সংস্থার প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো বলেছেন, গাজায় প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

তিনি জেরুজালেম থেকে নিউইয়র্ক এবং জেনেভাতে অবস্থানরত সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যবশত, গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন অন্তত একবার, না হয় ১০ বার পর্যন্ত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা অনুমান করছি।’

 

তিনি আরও বলেন, ‘আগে আমরা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৭ লাখ বলে অনুমান করছিলাম। কিন্তু রাফাতে সামরিক বাহিনীর অভিযান এবং দক্ষিণ গাজার এই শহরটি থেকে অতিরিক্ত বাস্তুচ্যুতির ঘটনায় সেই সংখ্যা আরও বেড়েছে।’

আন্দ্রেয়া ডি ডোমেনিকো বলেন, ‘তারপর আমরা উত্তর গাজায়ও আবার সেনা অভিযান হতে দেখেছি, যা আরও মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে দিয়েছে। এই ধরনের সামরিক অভিযান মানুষকে বারবার তাদের জীবন পুনরায় নতুন করে শুরু করতে বাধ্য করেছে। তারা গত নয় মাস ধরে (দাবা বা লুডুর মতো) বোর্ড গেমের গুটির মতো ঘুরে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ইসরায়েলের সামরিক অভিযানের মাধ্যমে গাজা উপত্যকাকে দুই ভাগ করা হয়েছে। ওসিএইচএ অনুমান করছে, অবরুদ্ধ এই অঞ্চলের উত্তরে বসবাসরত ৩ থেকে সাড়ে ৩ লাখ লোক দক্ষিণাঞ্চলে যেতে পারেননি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আনুমানিক ১ লাখ ১০ হাজার লোক রাফা ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ছেড়ে যেতে পেরেছেন বলেও জানিয়েছন তিনি।

যদিও গত মে মাসের শুরুতে ইসরায়েল গুরুত্বপূর্ণ এই ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় এবং এরপর থেকে সেটি বন্ধ রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page