October 4, 2026, 7:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানে মার্কিন বাহিনী সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন, এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের পাঁচটি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ ওকিনাওয়াতে।

এর আগে বুধবার জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, গত বছর জাপানে মার্কিন বাহিনী দ্বারা সংঘটিত পাঁচটি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর অর্ধেকেই হয়েছে ওকিনাওয়াতে।

গতকাল এ নিয়ে কামিকাওয়া আরও বলেন, এই ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এটা এমন কিছু যা হওয়া উচিত নয়…এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। যখন আমি ভুক্তভোগীদের কথা ভাবি…একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এতে আমি গভীরভাবে ব্যথিত হই।



Our Like Page