October 4, 2026, 6:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৩৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বাহিনী সীমান্তের কাছাকাছি অঞ্চলে গতরাতে ৩৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় একটি টেলিগ্রাম পোস্টে বলেছে, ‘ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বেলগোরড অঞ্চলে তিনটি ইউএভি (ড্রোন),কুরস্ক অঞ্চলে সাতটি ইউএভি, ভোরোনেজ অঞ্চলে দ’ুটি ইউএভি, রোস্তভ অঞ্চলে ২১টি ইউএভি এবং আস্ট্রাখান অঞ্চলে পাঁচটি ইউএভি ধ্বংস এবং প্রতিরোধ করেছে।’
ইউক্রেন এই অঞ্চলের উত্তরে ‘ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার ব্যাপক প্রচেষ্টা’ শুরু করেছে উল্লেখ করে আস্ট্রাখানের গভর্নর ইগর বাবুশকিন বলেছেন, আক্রমণটি ‘সফলভাবে প্রতিহত করা হয়েছে’।
উভয় পক্ষই ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে বৃহত্তর স্বয়ংক্রিয় বিস্ফোরক নৈপুণ্য সহ শত শত কিলোমিটার বিস্তৃত এলাকায় হামলা চালানোর ড্রোন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘর্ষ জুড়ে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
একটি বাফার জোন তৈরি করতে এবং রাশিয়ার সীমান্ত বেলগোরোড অঞ্চলকে হামলা থেকে রক্ষার্থে ইউক্রেনীয় বাহিনীকে পিছিয়ে দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মে মাসে ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি বড় নতুন স্থল আক্রমণ শুরু করেছেন।



Our Like Page