April 22, 2026, 4:19 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের কমান্ডো তাল লাহাত নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস তাল লাহাত এবং তার বয়স ২১ বছর।

নিহত এই সেনা ইসরাইলি সামরিক বাহিনীর ম্যাগলান কমান্ডো ইউনিটে কর্মরত ছিল এবং মঙ্গলবার বিকেলে গাজার স্নাইপারদের গুলিতে সে নিহত হয়।

এদিকে, গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময় আলেকযানদ্রোনি ব্রিগেডের দুই রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুই সেনা বোমার বিস্ফোরণে আহত হয়।

অন্যদিকে, ইসরাইলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিনবেতের দক্ষিণাঞ্চলীয় ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস-সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছিল তা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে শিনবেতের দক্ষিণাঞ্চলীয় প্রধান পদত্যাগ করে। ইসরাইলের হিব্রু ভাষার গণমাধ্যম গতকাল এ খবর দিয়েছে। হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার জন্য শিনবেতের এই কর্মকর্তা ইসরাইলিদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page