November 28, 2026, 6:31 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজাজুড়ে হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার (১৬ জুলাই) অবরুদ্ধ উপত্যকাটিতে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, হামলায় মধ্য গাজার নুসেইরাত এলাকায় জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে ২৫ জন, খান ইউনিসে ১৮ জন ও বেইত লেহিয়া এলাকায় ৫ জন নিহত হয়েছেন।

নয় মাস ধরে চলা যুদ্ধে গাজায় ইউএনআরডব্লিউএ পরিচালিত ৭০ শতাংশ স্কুলে বোমা ফেলা হয়েছে। তাছাড়া এসব স্কুল প্রাঙ্গণের ভেতরে আশ্রয় নেওয়া ৫৩৯ জন নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবার থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ হাজার ১৬৬ জন।

এদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘণের দায়ে ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

যে পাঁচ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। তাছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থেকে থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page