August 18, 2026, 8:06 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অধরা গাজা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন বাইডেন-নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসতে যাচ্ছেন। এই সময়ে অধরা গাজা চুক্তির বিষয়ে বাইডেন গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুুপুরে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও নেতানিয়াহু বৈঠক করবেন।
এদিকে এই বৈঠকের একদিন আগে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। ভাষণে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের অঙ্গীকার করেন।
বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করলেও বিশ্লেষকরা বলছেন, বাইডেনের মেয়াদ আর মাত্র ছয় মাস আছে। নেতানিয়াহু বরং বাইডেনের উত্তরসূরির সাথে আলোচনার জন্যে অপেক্ষায় থাকবেন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন মে মাসে যে পরিকল্পনা উপস্থাপন করে তা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা রীতিমতো ধীর গতিতে চলছে। ফিলিস্তিনী অঞ্চলে ইসরায়েল হামলাও অব্যাহত রেখেছে। ওয়াশিংটনও ইসরায়েলে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি হিসেবে আটক করে। এদের মধ্যে এখনও ১১১জন হামাসের কাছে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। এতে এই পর্যন্ত ৩৯ হাজার একশ’ বেসামরিক ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page