September 30, 2026, 11:37 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরাইলি পাশবিকতা ; শহীদ ১,৫৩৭ ও আহত ৬,৬১২ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে নিহতের সংখ্যা বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই উপত্যকায় ইসরাইলি পাশবিকতায় ১,৫৩৭ ফিলিস্তিনি শহীদ এবং ৬,৬১২ জন আহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০ শিশু এবং ২৭৬ জন নারী রয়েছেন।

গাজা উপত্যকার মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার এলাকায় অন্তত ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। এ কারণে এই উপত্যকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলা হয়।

বৃহস্পতিবার সেখানকার জাবালিয়া শরণার্থী শিবিরে এক বিমান হামলায় অন্তত দুই ডজন ফিলিস্তিনি নিহত হন। আর রাতে ইহুদিবাদী সেনারা গাজা শহরের একটি আবাসিক ভবন উড়িয়ে দিলে অন্তত ৪৫ ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়।

গাজা উপত্যকার উত্তর অংশে ইসরাইল সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে। সেখানকার কয়েক লাখ মানুষ নিজেদের বসতবাড়ি হারিয়ে তুলনামূলক নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেছেন; যদিও গাজায় এখন এক ইঞ্চি পরিমাণ ভূমিও আর ইসরাইলি আগ্রাসন থেকে নিরাপদ নেই।

জাতিসংঘ বলেছে, গাজার অন্তত ৪,২৩,০০০ ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন। ইহুদিবাদী ইসরাইল গাজার উপর অবরোধ কঠোর করায় উপত্যকাবাসী বিদ্যুৎ, পানি, খাদ্য ও ওষুধের অভাবে ভুগছেন। খাদ্য ও পানি ছাড়া ২৩ লাখ মানুষ আর কতদিন বেঁচে থাকতে পারবেন তা নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page