October 28, 2026, 10:55 am
শিরোনামঃ
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক
এইমাত্রপাওয়াঃ

আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে পশ্চিমাদের প্রতি জেলেনস্কির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দ্রুত আরো আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলা হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি শনিবার এ আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেছেন, রাশিয়া অব্যাহতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি আরো বলেছেন, মিত্রদের কাছ থেকে আমাদের আরো আকাশ প্রতিরক্ষা প্রয়োজন। রুশ সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের জনগণকে রক্ষায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করা দরকার।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রী ইগোর ক্লিমেনকো টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছেন, ওডেসাতে রুশ সন্ত্রাসীদের হামলায় একটি নয়তলা ভবন ধসে গেছে।
এ ঘটনায় প্রায় ১০ জন লোক নিখোঁজ রয়েছে। প্রায় একশ উদ্ধারকর্মী রাতভর কাজ চালিয়ে গেছে।
উল্লেখ্য, গত দুবছরের যুদ্ধে ইউক্রেন বর্তমানে পিছিয়ে রয়েছে এবং মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্যে ৬০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ আটকে আছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page