October 31, 2026, 10:00 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা অভিযানের পরের ফিলিস্তিন হবে আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকার ওপর তেল আবিবের বর্বরতা চলতে থাকলে তা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো নানারকম সক্ষমতা ব্যবহার করবে। তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি লেবাননের শান্তি ও নিরাপত্তাকে ইরানের শান্তি ও নিরাপত্তার সঙ্গে তুলনা করে বলেন, লেবাননের নিরাপত্তা ও রাজনৈতিক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করা হচ্ছে তার চলতি বৈরুত সফরের অন্যতম উদ্দেশ্য।

গাজা-ইসরাইল যুদ্ধের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো গত শনিবার ইসরাইলের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তা ছিল শতভাগ তাদের নিজস্ব অভিযান যা এমনকি পশ্চিমা দেশগুলিও স্বীকার করেছে। তিনি বলেন, বিগত মাসগুলোতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে পাশবিকতা চালিয়েছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান শুরু হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রীকে বলেন, “আল-আকসা অভিযানের পরের ফিলিস্তিন হবে তার আগের ফিলিস্তিনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।” মার্কিন সরকার ইসরাইলি বর্বরতার প্রতি যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে তার নিন্দা জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এর ফলে পরিস্থিতি আরো বিপর্যকর হবে এবং যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরাইল ছাড়া আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে আমেরিকা যা অগ্রহণযোগ্য। তারা সবাইকে চুপ থাকার আহ্বান জানিয়ে ইসরাইলের হাতে সর্বাধুনিক অস্ত্র তুলে দিয়ে যা খুশি তাই করার জন্য তেল আবিবকে সবুজ সংকেত দিচ্ছে।” তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে চাইলে আমেরিকার উচিত ইসরাইলকে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত রাখা।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page