October 28, 2026, 10:57 am
শিরোনামঃ
চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেয়া উচিত : ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র ও উন্নতমানের গোলাবারুদ দেয়ার জন্য জার্মানি এবং অন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মান বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার অডিও রেকর্ড ফাঁস হওয়া সত্ত্বেও লন্ডন এই আহ্বান জানালো।

ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, জার্মান বিমান বাহিনীর কর্মকর্তারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র দেয়ার পক্ষে মতামত দিয়েছিলেন। তারা এই আলোচনা করেছিলেন যে, এ ধরনের ক্ষেপণাস্ত্র দেয়ার মধ্যদিয়ে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনের মাধ্যমে ক্রিমিয়া ব্রিজে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। ।

এ সম্পর্কে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র গতকাল (সোমবার) বলেন, “জার্মানির যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিষয়টি তদন্ত করা উচিত। তবে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়েছে এবং আমরা আমাদের মিত্রদেরকে একই কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে চাই।”

এদিকে জার্মানির নেতারা অডিও রেকর্ড ফাঁসের ঘটনাকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তবে জার্মানিতে এ নিয়ে বেশ তোলপাড় চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page