November 5, 2026, 2:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের গমের দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে : ট্র্যাকিং সাইট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান রোববার কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে।
সামুদ্রিক ট্র্যাফিক পর্যবেক্ষণ সাইট অনুসারে, রাশিয়ার প্রতিবেশী এবং শত্রুর দিকে যাওয়া বা আসা জাহাজগুলোতে হামলার হুমকি সত্ত্বেও ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালানটি ইস্তানবুল পৌঁছেছে।
পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭,৬০০ টন গম বোঝাই করে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জাতিসংঘ-সমর্থিত শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের পর আন্তর্জাতিক জলসীমা ব্যবহার এড়িয়ে ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার নিয়ন্ত্রিত জলপথ অনুসরণ করে ইউক্রেন একটি নতুন সামুদ্রিক রুট পরীক্ষা করছে।
মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রবিবার গ্রীনিচ মান সময় ০৩০০ টায় আরোয়াট বসফরাস প্রণালীর দক্ষিণ প্রান্ত অতিক্রম করছিল।
এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে অগ্রসর হতে হয়েছে।
৩,০০০ টন গম বোঝাই পালাউয়ের পতাকাবাহী প্রথম জাহাজটি মঙ্গলবার কোন ঘটনা ছাড়াই চোরনোমর্স্ক ছেড়ে বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে।
রাশিয়া এবং ইউক্রেন দুটি প্রধান কৃষি পণ্য সরবরাহকারী দেশ। যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের ওপর মস্কোর আগ্রাসন এবং পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী সরবরাহ ও বাজারকে অস্থিতিশীল করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page