May 5, 2026, 3:54 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সহায়তা অনুমোদন করায় মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার তার দেশের জন্য ৬১ বিলিয়ন ডলারের সাহায্য প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়েছেন। খবর এএফপি’র।

মার্কিন সিনেটে বিল পাস হওয়ার কয়েক মিনিট পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায় বলেন, ‘আমি এ বিল পাসে জোরালো ভূমিকা পালনের জন্য সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলকে ধন্যবাদ জানাই। সেইসাথে এ বিলের পক্ষে ভোট দেওয়া উভয় পক্ষের সকল মার্কিন সিনেটরদেরও ধন্যবাদ জানান তিনি।
যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রধান সামরিক সহযোগী দেশ হলেও গুরুত্বপূর্ণ সরবরাহের নতুন এ সহায়তা প্যাকেজ কংগ্রেসে কয়েক মাস ধরে স্থগিত ছিল।
জেলেনস্কি আরো বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনকে সমানভাবে প্রশংসা করি এবং বিলটি দ্রুত স্বাক্ষর হওয়ার এবং পরবর্তী সামরিক সহায়তা প্যাকেজের জন্য অপেক্ষা করছি যা আমি সবসময় আমাদের আলোচনায় দেখতে পাই।’
তিনি বলেন, ‘ইউক্রেনের দূরপাল্লার সক্ষমতা, কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে দ্রুত শান্তি পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
মস্কো পূর্ব দিক থেকে ক্রমাগত চাপ প্রয়োগ করায় ইউক্রেনের সামরিক বাহিনী অস্ত্র এবং নতুন সেনা মোতায়েনের তীব্র্র ঘাটতির মুখে পড়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page