August 16, 2026, 8:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। উত্তর টেক্সাসে এক হাজার সাতশ বর্গ মাইল বা চার হাজার চারশ বর্গ কিলোমিটার বনভূমিজুড়ে এই দাবানল জ্বলছে। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল।

টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন মিশে গেছে। এছাড়া দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বাইডেন বলেছেন, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন।

জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই সপ্তাহে একজন ৮৩ বছর বয়স্ক নারী দাবানলের কারণে মারা গেছেন। এখনও দাবানল জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা য়ায়নি।

অবশ্য এই অঞ্চলে এই সময় দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়। আর এই বছর তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। তার জন্যই দাবানল এভাবে ছড়িয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আরেকটি দাবানল তিন হাজার তিনশ একর জুড়ে জ্বলছিল। তবে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page