August 17, 2026, 1:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইরানি প্রতিশোধমূলক হামলার জন্য ইসরাইলই দায়ী : তুরস্কের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে।

গতকাল (মঙ্গলবার) তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে এরদোগান একথা বলেন। তিনি বলেন, “গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী; তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন।”

এরদোগান বলেন ৭ অক্টোবর থেকে ইসরাইল সরকার বিভিন্নভাবে উসকানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলীতে পরিণত করা যায়। ইসরাইল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করেই ইরান-ইসরাইল সংঘাত শুরু হয়েছে।

এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, “এ বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখেছি। ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি কিন্তু ইরান যখন ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা তার নিন্দা জানিয়েছে।”

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরাইলকে সাধারণভাবে দায়ী করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরাইলি বাহিনী গায়ের জোরে এবং নির্বিচারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তারা মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা পর্যন্ত দিয়েছেন। ১৩২ দিনের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করে চলেছে।

গত শনিবার দিবাগত রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর এরদোগান প্রকাশ্যে ইসরাইলকে দায়ী করে এই প্রথম বক্তব্য দিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page