September 30, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল আটটায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা চলবে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকলে ভোট গ্রহণের সময় বাড়ানো হতে পারে।

আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রাজধানী তেহরানে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ইরানের সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য সারাদেশে ৫৯ হাজার কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেশিরভাগ ভোটকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল এবং মসজিদগুলোতে।

নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রায় শতকরা ১৩ ভাগ নারী প্রার্থী রয়েছেন। ইরানের সংসদ চার বছরের জন্য নির্বাচিত হয়। জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এ পরিষদের ৮৮টি আসনের বিপরীতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নিরাপত্তা রক্ষার জন্য সারা দেশে এক লাখ নব্বই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ব্রিগেড জেনারেল সাঈদ মোন্তাজের আল-মাহদি।

আজকের বাংলা তারিখ



Our Like Page