October 5, 2026, 6:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানের রেড লাইন ক্রস করবেন না : ইরানের সশস্ত্র বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি ইহুদিবাদী ইসরাইল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আপনারা কখনোই ইরানের রেডলাইন ক্রস করার চেষ্টা করবেন না।”

তিনি গতকাল (সোমবার) বলেন, “আমরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে, মৃতপ্রায়, দুর্বৃত্ত, জংলি, সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরাইলকে যেন এসব দেশ সমর্থন দেয়া বন্ধ করে।”

তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রমাণ করেছে যে, তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না। এরপরেও আপনারাসহ বেপরোয়া এবং অসহায় ইসরাইল যদি রেড লাইন ক্রস করেন তাহলে আগের প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলবো।”

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে শহীদ করেন। এই অপরাধযজ্ঞের পরেও পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ইরানি কনসুলেট ভবনে দখলদারদের হামলার পর গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।



Our Like Page