October 28, 2026, 12:46 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ইরানে সন্ত্রাসী হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ পুলিশ স্টেশনের ডেপুটিসহ তিন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের ৭ বিপ্লবী গার্ড নিহত হওয়ার দুই দিন পর এই সন্ত্রাসী হামলা চালানো হয়।
প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে সামরিক স্থাপনাগুলোতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিনজন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।’
রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আইআরআইবি’ জানিয়েছে, ‘চাবাহার শহরের ১১ নম্বর পুলিশ স্টেশনের একটিতে হামলায় স্টেশনের ডেপুটি আব্বাস মীর শহীদ হয়েছেন।’ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
‘আইআরআইবি’ আরো জানিয়েছে, ইরানের কালো তালিকাভূক্ত ‘সন্ত্রাসী’ গোষ্ঠী জিহাদি জইশ আল-আদল গ্রুপ হামলার দায় স্বীকার করেছে।
দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ড নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেল ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page