September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি উদ্ধত আচরণের কঠোর জবাব দেবে ইরান : মোহাম্মাদ ইসলামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ইহুদিবাদী ইসরাইলের উদ্ধত আচরণের জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানকে ‘গ্রহণযোগ্য পারমাণবিক হুমকির মোকাবিলা করতে হবে’ বলে ঘোষণা দেয়ার কয়েকদিনের মাথায় তার জবাব দিলেন ইসলামি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ৬৭তম নিয়মিত বৈঠকে ভাষণ দিচ্ছিলেন মোহাম্মাদ ইসলামি। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতা যে ইসরাইলকে দিন দিন বেপরোয়া করে তুলছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের উদ্ধত আচরণের যথোপযুক্ত জবাব দেয়াকে ইরান তার কর্তব্য বলে মনে করে।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। এছাড়া, ইরান মধ্যপ্রাচ্যে জুড়ে তার ভাষায় সন্ত্রাসী প্রকল্প বাস্তবায়নের কাজে শত শত কোটি ডলার ব্যয় করছে বলেও তিনি অভিযোগ করেন।

নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করারও হুমকি দেন। তিনি সরাসরি বলেন, “আমি যতদিন ইসরাইলের প্রধানমন্ত্রী থাকছি ততদিন ইরানকে একটি বিশ্বাসযোগ্য পরমাণু হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য আমি আমার ক্ষমতায় যা কিছু কুলায় তার সবকিছু করব।”

জাতিসংঘে ইরানের কূটনৈতিক প্রতিনিধিদল নেতানিয়াহুর ওই বক্তব্যকে ‘একটি কমেডি শো’ বলে উড়িয়ে দিয়েছে। প্রতিনিধিদল আরো বলেছে, এ ধরনের বক্তব্য দিয়ে ইহুদিবাদীরা আর কোনোদিন কাউকে বোকা বানাতে পারবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page