October 5, 2026, 6:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। এছাড়া, অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়ামেনের হুথি যোদ্ধারা এসব হামলা চালায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান। তিনি বলেন, এমএসসি ডারউইন নামে ইসরাইলের একটি জাহাজের ওপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা গেছে।

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের এইলাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল সারি। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি এবং ইসরাইলের একটি জাহাজের ওপর হামলা চালায়।



Our Like Page