October 5, 2026, 2:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি নৃশংসতা বন্ধে মুসলিম-বিশ্বের অভিন্ন বাহিনী গঠন জরুরি : আইআরজিসি’র সিনিয়র কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সিনিয়র কমান্ডার বলেছেন, গাজাসহ মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরাইলের নৃশংসতা বন্ধ করার একমাত্র উপায় মুসলিম দেশগুলোর মধ্যে একটি অভিন্ন সেনাবাহিনী গঠন করা।

আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় মুসলিম দেশগুলোর সেনাবাহিনীগুলোকে নিয়ে একটি অভিন্ন বাহিনী গঠন করে মুলমানদের শক্তি প্রদর্শন করা।” অ্যাডমিরাল তাংসিরি বলেন, সকল মুসলিম দেশ ও তাদের সেনাবাহিনীগুলোর মধ্যে ঐক্য এই মুহূর্তে ভীষণ জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইসরাইলের অপরাধযজ্ঞ এখনই বন্ধ করা সম্ভব।

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এমন সময় এ আহ্বান জানালেন যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের ভয়াবহ গণহত্যায় ৩৪ হাজার মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু।

এরইমধ্যে গত সপ্তাহে ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছে। ওই হামলায় ইরানি কনুস্যলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দু’জন ব্রিগেডয়ার জেনারেলসহ আইআরজিসি’র সাত সামরিক উপদেষ্টা নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা এ হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন।



Our Like Page