October 5, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ওপর ইরানের পাল্টা হামলা নিয়ে বৈঠক কপটতার বহিঃপ্রকাশ : রাশিয়ার রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইহুদিবাদী ইসরাইলের ওপর তেহরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক করা কপটতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। তিনি এই বৈঠকের নিন্দা জানান।

রুশ রাষ্ট্রদূত বলেন, এই কপটতা এবং দ্বিমুখে আচরণ দেখা খুবই বিব্রতকর বিষয়। তিনি আরো বলেন, “আপনারা সবাই ভালো করেই জানেন যে, আন্তর্জাতিক আইন অনুসারে একটা কূটনৈতিক মিশনের ওপর হামলার অর্থ হচ্ছে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যদি পশ্চিমা কোনো মিশন এভাবে হামলার শিকার হতো তাহলে আপনারা পাল্টা হামলা করতে দ্বিধা করতেন না এবং এই কক্ষে তা ন্যায্য বলে প্রমাণ করতেন। কারণ আপনাদের পশ্চিমাদের সমস্ত মিশন এবং সব নাগরিকের জীবন পবিত্র এবং অবশ্যই সুরক্ষিত থাকতে হবে। কিন্তু ইরানের কনসুলেটে হামলার ঘটনা ভিন্নভাবে দেখা হলো যা নিতান্তই বিব্রতকর।”

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার সহকারি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হাদি হাজ রাহিমী-সহ সাতজন কর্মকর্তা শহীদ হন। এই ঘটনা পর থেকেই ইরান বলে আসছিল- তারা এর পাল্টা জবাব দেবে। সেই প্রতিশ্রুতি অনুসারে শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরাইলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

এই হামলার পর ইহুদিবাদী ইসরাইল বিষয়টি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানায়। সে কারণে গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়।



Our Like Page