October 5, 2026, 2:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ছয় মাস ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়।

ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আজ (মঙ্গলবার) দুটি বিবৃতির মাধ্যমে নতুন হামলার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা, গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী-শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার বাহিনীর গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ইসরাইলের আশকেলন তেল বন্দর এবং বীরশেবা এলাকার হাটজেরিম বিমান ঘাঁটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা যুদ্ধ অব্যাহত রাখবে ততক্ষণ ইরাকের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন শুরু করেছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৩ হাজার ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি নারী ও শিশু। এসব বর্বরতার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা ইসরাইলের ওপর মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।



Our Like Page