November 8, 2026, 4:40 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যুক্ত হয়েছে বেলজিয়াম।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস।

দ্য হেগ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এক বিবৃতিতে জানায়, বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত হওয়ার ঘোষণাপত্র জমা দিয়েছে।

তবে আদালত জানিয়েছে, বেলজিয়ামের এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে বা ইসরাইলের পক্ষে অবস্থান নিচ্ছে। বরং মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্কসহ একাধিক দেশ এই মামলায় যুক্ত হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করেছে। তবে ইসরাইল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসে দেওয়া পৃথক আদেশে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এর মধ্যে দুর্ভিক্ষ ঠেকাতে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়।

এই আদেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো সরাসরি ব্যবস্থা নেই। ইসরাইল আদালতের কার্যক্রমের সমালোচনা করেছে এবং অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ২২১ জন নিহত হন। এর জবাবে ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। অভিযানের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের ২২ লাখ মানুষের বড় অংশ বাস্তুচ্যুত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page