October 28, 2026, 10:06 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে আইসিজে’র প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দক্ষিণ আফ্রিকা গাজার ব্যাপক অনাহার নিয়ে ইসরাইলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বুধবার একটি আবেদন জমা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিজে’কে আরো জরুরি পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা আবেদন জানালে তা নাকচ হয়ে যায়।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারীর কার্যালয়ের বরাত দিয়ে প্রিটোরিয়া তার আবেদনে বলে, প্রায় দুর্ভিক্ষের কাছে থাকা এবং ইতোমধ্যে অনাহারে মারা যাওয়া গাজার জনগণকে রক্ষায় এই আবেদন হতে পারে শেষ সুযোগ।
দক্ষিণ আফ্রিকা অভিযোগ করে বলেছে, জেনোসাইড কনভেনশন ও আদালতের আদেশ লংঘন করে ইসরাইলের চালানো ইচ্ছেকৃত হামলার সরাসরি ফলাফল হচ্ছে- ফিলিস্তিনী শিশুদের ক্ষুধায় মৃত্যুবরণ।
প্রিটেরিয়া অবিলম্বে যুদ্ধ বন্ধ, সকল জিম্মির মুক্তি ও গাজায় ইসরাইলের অবরোধের অবসানসহ জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।
এদিকে গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে সতর্ক করেছে জাতিসংঘ।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৭১৭ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page