August 16, 2026, 9:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আমেরিকা সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারো বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না।

হামাস আগে থেকেই বলে আসছে, গাজায় সাময়িক যুদ্ধবিরতি নয় বরং পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ হামাস কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না।

গতকাল (মঙ্গলবার) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতিনিধি এবং শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেন, “যুদ্ধবিরতির বিষয়ে আমরা আমাদের শর্ত সুস্পষ্ট করেছি। সেগুলো হচ্ছে- গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, গাজার উদ্বাস্তুদেরকে বিশেষ করে উত্তরাঞ্চলের উদ্বাস্তুদেরকে ঘরবাড়িতে ফেরার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা ও গাজার অবকাঠামো পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, “যুদ্ধবিরতির ব্যাপারে হাাসকে একটি প্রস্তাব দেয়া হয়েছে, গ্রহণ করা না করা এখন তাদের ব্যাপার।” এই প্রস্তাবে বলা হয়েছে, পবিত্র রমজানকে সামনে রেখে ইসরাইল ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দেবে। জবাবে ওসামা হামদান প্রস্তাবটি সরাসরি নাকচ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page