August 10, 2026, 10:11 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করেছে রিয়াদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের পরিপ্রেক্ষিতে সৌদি আরব তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল (শুক্রবার) রিয়াদের ঘনিষ্ঠ দু’টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, “সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন-সমর্থিত পরিকল্পনা স্থগিত করেছে।” সূত্রগুলো আরো জানিয়েছে, পক্ষান্তরে “গাজা যুদ্ধের কারণে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে।”

এসব সূত্র বলেছে, গাজা-ইসরাইল যুদ্ধ যাতে আরো বিস্তৃত হতে না পারে সে চেষ্টার অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিমি রায়িসিকে প্রথমবারের মতো ফোন করে কথা বলেছেন। গত মঙ্গলবার এই টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে সৌদি আরব ও ইসরাইল উভয়ে ধীরে ধীরে নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের দিকে এগিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছিল। গতমাসে মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য রিয়াদ প্রতিদিনই একটু একটু করে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়োমিন নেতানিয়াহু গতমাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে জানান, তেল আবিব সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।

কিন্তু গাজা উপত্যকায় গত এক সপ্তাহ ধরে ইসরাইলের চলমান পাশবিক আগ্রাসনের ফলে ওই আলোচনা প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। সৌদি সূত্রগুলো বলেছে, “এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাওয়া যাচ্ছে না এবং আবার যদি কখনও আলোচনা শুরু হয় তখন ইসরাইলিরা ফিলিস্তিনিদের জন্য কতটুকু ছাড় দিতে পারবে সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page