October 5, 2026, 2:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সাথে তুরস্ককে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইরানি প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্কসহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টিই হবে সবচেয়ে কার্যকর পন্থা।

গতকাল (বুধবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার ব্যাপারে দখলদারদের প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা এসব দেশ ও সংগঠনের জন্য নজিরবিহীন অসম্মান ডেকে এনেছে।

গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট। একই সাথে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, এই হামলা কোনমতেই বিনা জবাবে পার পাবে না।

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরাইলের অপরাধমূলক চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ইসরাইল এখন আন্তর্জাতিক অঙ্গনে যতটা একঘরে ও ঘৃণার পাত্র হয়ে পড়েছে এর আগে কখনো এতটা ছিল না।



Our Like Page