August 19, 2026, 3:22 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সঙ্গে সহযোগিতা স্থগিত না করা নির্দয় বিশ্বাসঘাতকতা : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইহুদীবাদী ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় জোটের অগ্রাধিকারমূলক বাণিজ্য সহযোগিতার চুক্তি স্থগিত না করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের মানবাধিকারের ক্ষেত্রে অবৈধ পদক্ষেপ ও ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত এবং নির্দয় বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এ আই)।

পার্স টুডে জানিয়েছে, এই মানবাধিকার সংস্থাটি ইউরোপীয় জোটের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আরো বলেছে, জোটের পদক্ষেপটি বলদর্পিতার বিরুদ্ধে সংগ্রামসহ ইউরোপীয় জোটের বিভিন্ন দৃষ্টিভঙ্গিরও পরিপন্থী। এ আই এর মহাসচিব এ ক্ল্যামারড এক বিবৃতিতে এইসব মন্তব্য করেছেন।

ইউরোপীয় জোটের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল মঙ্গলবার  ব্রাসেলসে এক সম্মেলনে ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য সহযোগিতার চুক্তি স্থগিত করা ও নিষেধাজ্ঞা আরোপের বিষয় পর্যালোচনা করেছেন, কিন্তু এই জোটের সদস্য দেশগুলো  ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সহযোগিতার চুক্তি স্থগিত রাখা ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ  এবং ইসরায়েলিদের ভিসা দেয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ সংক্রান্ত প্রস্তাবগুলোর ব্যাপারে একমত হতে পারেনি।

অ্যামনিষ্টি ইন্টারন্যাশনাল বা এ আই-এর মহাসচিব আরো বলেছেন, গাজায় ইসরায়লের গণহত্যা এবং ফিলিস্তিনি ভূমি অবৈধ দখলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ ইউরোপীয়রা হাতছাড়া করেছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে “বর্ণবাদী শাসন” বজায়  রেখেছে।

তিনি এ ঘটনাকে ইউরোপীয় জোটের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা বলেও উল্লেখ করেছেন।

২০০০ সাল থেকে কার্যকর একটি চুক্তি অনুযায়ী ইউরোপীয় জোট ইসরায়েলকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা দিয়ে আসছে। তবে চুক্তির দ্বিতীয় ধারায় দ্বিপাক্ষিক সহযোগিতার শর্ত হিসেবে বলা হয়েছে চুক্তির উভয়পক্ষকে গণতান্ত্রিক নীতিমালা ও মানবাধিকার মেনে চলতে হবে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের আচরণের কারণে এ দুটি শর্তের বিষয়ে ইসরাইলের অবস্থান বা আচরণ পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনার  উদ্যোগ নেয়া হয়।

সাম্প্রতিক মাসগুলোতে স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও  স্লোভেনিয়াসহ ইউরোপীয় জোটের বহু দেশ এই সহযোগিতা চুক্তি বাতিল করার বা পুনর্বিবেচনার দাবি জানিয়ে এসেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page