August 15, 2026, 7:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ছাড়াল ৩০ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার।

এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শহীদদের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।’

এছাড়া রাতের আঁধারে হওয়া হামলায় কমপক্ষে আরও ৭৯ জন মারা গেছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একমাত্র সচল হাসপাতালটি বুধবার জ্বালানির ঘাটতির কারণে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে করে গাজার এই অঞ্চলের বাসিন্দারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিষেবা থেকে বঞ্চিত হবেন।

এক বিবৃতিতে গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানির অভাব এবং জেনারেটর পরিচালনার অক্ষমতার কারণে হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এখন থেকে এই অঞ্চলের বাসিন্দারা ডায়ালাইসিস পরিষেবা, নিবিড় পরিচর্যা সেবা, পেডিয়াট্রিক কেয়ার, মেডিসিন সেবা, কার্ডিওলজি কেয়ার, জেনারেল সার্জারি এবং পেডিয়াট্রিক জরুরি পরিষেবা পাবেন না বলেও এতে বলা হয়েছে।

এছাড়া ইসরায়েল গাজা উপত্যকায় যে অবরোধ আরোপ করে রেখেছে তাতে ফিলিস্তিনিরা বিশেষ করে উত্তর গাজার বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page