August 15, 2026, 4:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে হামলা ব্যর্থ হচ্ছে : আমেরিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর অবস্থানে বিমান হামলা ব্যর্থ হচ্ছে বলে স্বীকার করেছে আমেরিকা। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোতে হামলা চালানো থেকে ইয়েমেনকে বিরত রাখার জন্য ইঙ্গো-মার্কিন বাহিনী আগ্রাসন চালালেও সে হামলা বন্ধ করা যায়নি বলে স্বীকার করেছে ওয়াশিংটন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইঙ্গো-মার্কিন হামলার পর বরং ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো বেশি শক্তিশালী অবস্থানে থেকে ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।

ইয়েমেনের আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল-হুথির এক টেলিভিশন ভাষণের দু’দিন পর সিএনএনের এ খবর প্রচারিত হলো। হুথি তার ভাষণে বলেছিলেন, তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এতটা শক্তিশালী করেছেন যে, এখন আর মার্কিনীরা তাদের জাহাজ লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারছে না।

তিনি বলেন, ইয়েমেনের ওপর ইঙ্গো-মার্কিন আগ্রাসন সত্ত্বেও নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি প্রকাশ করা থেকে তারা বিরত থাকবেন না।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page