May 5, 2026, 5:19 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরীয় প্রতিনিধি দলের ইরান সফর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে।

পরমাণু শক্তিধর দেশটির সরকারি সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।
এদিকে প্রতিনিধি দলের ব্যতিক্রমী সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সহযোগিতা নিয়ে উদ্বেগ বেড়েছে।
উত্তর কোরিয়ার বাহ্যিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উন জং হু দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, প্রতিনিধি দলটি সোমবার ইরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে। তবে সংস্থার খবরে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে মস্কোর সাথে পিয়ংইয়ং সামরিক সহযোগিতা জোরদার করছে। আর এই প্রেক্ষাপটেই ইরানে তাদের এই সফর অনুষ্ঠিত হলো।
এদিকে সিউলের দাবি, উত্তর কোরিয়া ইউক্রেনে ব্যবহারের জন্যে রাশিয়াকে সাত হাজার কন্টেইনার সরবরাহ করেছে।
উত্তর কোরিয়ার শুরু করা গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে মস্কোর কারিগরী সহায়তার বিনিময়ে এই কন্টেইনার সরবরাহ করা হয়েছে বলে সিউল মনে করছে।
ইরান ও রাশিয়াও ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র। রাশিয়া প্রায়শই ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে।
এদিকে কোরিয়া ইন্সষ্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র এনালিস্ট হং মিন বলেছেন, সফরটি এই আভাস দিচ্ছে যে, উত্তর কোরিয়া তেহরানের সাথে সম্পর্ক আরো সম্প্রসারণে আগ্রহী। সম্ভবত অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশটি সম্পর্ক আরো গভীর করতে চায়। ইসরায়েলের সাথে সংঘর্ঘের প্রেক্ষিতে ইরানের আরো অস্ত্র প্রয়োজন হতে পারে।
তিনি আরো বলেন, তেহরান ও জেরুজালেমের চলমান পরিস্থিতির কারণে সফরটি আরো মনোযোগের দাবি রাখে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page