October 4, 2026, 11:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

একই দিনে নির্বাচনের প্রচারে কোচবিহারে মোদি-মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে আজ একই দিনে লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন বিজেপির নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মাত্র ৩০ কিলোমিটার দূরত্বের ব্যবধানে নির্বাচনী সভা করবেন দুই নেতা।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মাথাভাঙায় জনসভা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আড়াই ঘণ্টা পর এই জনসভা থেকে ৩০ কিলোমিটার দূরে রাসমেলা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একই দিনে দুই হেভিওয়েটের জনসভাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

এ আসনে এবারও বিজেপির হয়ে টিকিট পেয়েছেন গতবারের জয়ী নিশীথ প্রামাণিক। তৃণমূলের ভরসা জগদীশ বর্মা বসুনিয়া।

এবার নির্বাচনে হারানো আসন ফিরে পেতে মরিয়া তৃণমূল। অন্যদিকে, আসন ধরে রাখার চ্যালেঞ্জ বিজেপির সামনে। মোট প্রার্থী ১৪ জন হলেও মূল লড়াই হবে ঘাসফুল আর পদ্মের মধ্যে।



Our Like Page