October 5, 2026, 8:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ওডেসায় রুশ ড্রোন হামলায় নয়জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে গতরাতে রুশ বিমান হামলায় চার শিশুসহ নয়জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দুই বছরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণ সাগরের বন্দর শহরটি বিরতিহীন রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার টার্গেটে পরিণত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা মঙ্গলবার টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ‘রুশ হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লেগেছে।’
ইউক্রেনের দক্ষিণের সেনা কমান্ড জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা গুলি করে ভূপাতিত করা ড্রোন থেকে আগুন লাগে এবং লোকরা আহত হয়েছে।
জরুরি পরিষেবাগুলো ছবি এবং ভিডিও পোস্ট করেছে যেখানে একটি ভবনে আগুন লেগেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ সরিয়ে নিচ্ছে এবং বাসিন্দাদের সান্তনা দিচ্ছেন।
ওডেসায়, চার শিশুসহ নয়জন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের বয়স এক বছরের কম।
গভর্নর মঙ্গলবার বলেছেন, মাইকোলাইভ অঞ্চলে ধ্বংসাবশেষ পড়ে আরও একজন আহত হয়েছেন।
বিমান বাহিনী বলেছে, তারা ইউক্রেনের ভূখন্ডে রাতে ১৬টি রুশ ড্রোনের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে।
ইউক্রেন বলেছে, রাশিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কিনা তা জানায়নি।

 



Our Like Page