September 30, 2026, 4:25 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনারের দায়িত্ব নিতে যাচ্ছেন ইয়েভগেনি প্রিগোঝিনের ছেলে পাভেল প্রিগোঝিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রয়াত প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের ছেলে পাভেল প্রিগোঝিন এই বাহিনীর কমান্ডারের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে জানা গেছে।

ওয়াশিংটনের ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার বা আইএসডাব্লিউ গতকাল (সোমবার) বলেছে, ২৫ বছর বয়সি পাভেল ইউক্রেন যুদ্ধে ওয়াগনার বাহিনীর নেতৃত্ব দেবেন। ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট একটি সুপরিচিত টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, এই গ্রুপকে আবার ইউক্রেন অভিযানে পাঠানোর ব্যাপারে রাশিয়ার ন্যাশনাল গার্ডের সঙ্গে আলোচনা শুরু করেছেন পাভেল প্রিগোঝিন।

প্রিগোঝিনের ছেলে সম্পর্কে এই খবর এমন সময় প্রচারিত হলো যখন মাত্র কয়েদিন আগে এই মর্মে খবর প্রচারিত হয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার গ্রুপের জন্য একজন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন। পুতিন প্রকাশ্যে ওয়াগনারের সাবেক পদস্থ কর্মকর্তা আন্দ্রে ত্রোশেভের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন বলে খবর প্রচারিত হয়। বর্তমানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন ত্রোশেভ।

ওয়াগনারের সাবেক প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন গত আগস্ট মাসে রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে এক বিমান দুর্ঘটনায় নিহত হন। তিনি এর আগে জুন মাসে মস্কোর বিরুদ্ধে একটি স্বল্পকালীন বিদ্রোহ করেছিলেন।

ওই বিদ্রোহের পর পুতিন বলেছিলেন, ওয়াগনার গ্রুপকে ভেঙে দেয়া হবে এবং এর যোদ্ধারা চাইলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সই করতে অথবা বেলারুশে কিংবা যার যার বাড়িতে ফিরে যেতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে তখন এই আধা সামরিক বাহিনীকে ওই অভিযানের কেন্দ্রীয় ভূমিকায় রাখা হয়েছিল। তবে জুনের পর থেকে এই গ্রুপের যোদ্ধারা বেলারুশ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া ও মালির মতো দেশগুলোতে ছড়িয়ে পড়েছেন বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page