October 4, 2026, 7:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের শরীরে আগুন দিলেন মার্কিন বিমানকর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা যুদ্ধের প্রতিবাদে মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য রবিবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের শরীরে অগ্নিসংযোগ করেছেন। কর্মকর্তাদের উদ্বৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়, তিনি গাজা যুদ্ধের প্রতিবাদে নিজের শরীরে অগ্নিসংযোগ করছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ ‘ইসরায়েলি দূতাবাসের বাইরে আগুন লাগার একটি বার্তা’ পেয়ে রাজধানীর ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা জরুরি প্রতিক্রিয়ায় দুপুর ১:০০ টায় (১৮০০ জিএমটি) আগে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এসে দেখেন সিক্রেট সার্ভিসের অফিসাররা ইতিমধ্যেই আগুন নিভিয়ে ফেলেছেন এবং তারা মার্কিন রাজনৈতিক নেতা, সফররত রাষ্ট্রপ্রধান এবং অন্যান্যদের নিরাপত্তার উদ্যোগ নিয়েছেন।’
ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, লোকটিকে ‘গুরুতর আহত’ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিমান বাহিনীর একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন, তিনি বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন, তবে এ সম্পর্কে কোনো বিবরণ দেননি।
ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, এই ঘটনায় কোনো কর্মী আহত হয়নি এবং ওই ব্যক্তি তাদের কাছে ‘অজানা’ ছিলেন।
ইউএস মিডিয়া জানিয়েছে, ইউনিফর্ম পরিহিত লোকটি এ সময় সামাজিক মাধ্যমে সরাসরি অগ্নিসংযোগ সম্প্রচার করেছে এবং ঘোষণা করেছেন, তিনি ‘ফিলিস্তিনি গণহত্যায় জড়িত হবেন না’।
‘ফিলিস্তিন মুক্ত করুন!’ বলে চিৎকার করতে করতে তিনি নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন, যতক্ষণ না সে মাটিতে পড়ে যায়।



Our Like Page